ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে পিকআপচাপায় প্রাণ গেল কৃষক দল নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক ও কৃষক দল নেতা আলমগীর হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিহত আলমগীর সদর উপজেলা কৃষক দলের সহসভাপতি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তেওয়ারীগঞ্জ গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক।

এদিকে আলমগীরের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জের তৈয়ব চৌধুরী পোল এলাকায় ভবানীগঞ্জ-দাসেরহাট সড়কে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। একই এলাকায় তার ফার্মেসির দোকান ছিল। বাড়ি থেকে তিনি মোটরসাইকেলযোগে দোকানে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন বলেন, আহত অবস্থায় আলমগীরকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে নোয়াখালী হাসপাতাল ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন মারা যান। আলমগীর আমাদের সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102