ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় মো. রিহান (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিহান লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের ভাঙারি ব্যবসায়ী রুবেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিবাহী একটি পিকআপভ্যান জকসিন বাজার এলাকা থেকে ভবেরহাটের দিকে যাচ্ছিল। পথে চাঁদখালী এলাকায় হাওলাদার বাড়ির দোকানের সামনে এসে রাস্তা পারাপারের সময় শিশু রিহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা পিকআপভ্যানসহ ঘাতক চালক মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102