ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৪ মার্চ) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, স্থানীয় আলেকজান্ডার বাজারে তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আশেপাশের দোকানগুলো টিনসেড হওয়ায় মুহূর্তেই অন্য সব দোকানগুলো আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রামগতি, কমলনগর ও লক্ষ্মীপুরের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মুদি, কাপড়, সেলুন, ইলেক্ট্রনিক্স, স্বর্ণালংকার, কাঁচাবাজার ৩০টি ব্যবসায়িক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

রামগতির ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ চলছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমেন জানান, তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102