ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

লক্ষ্মীপুরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে দুই জেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে ও শাকিল আহমদ একই বাড়ির ইদ্রিস আলীর ছেলে। নিহতদের মধ্যে রুবেলের মরদেহ সদর হাসপাতাল মর্গে ও অপর নিহত শাকিলের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভবানীগঞ্জের মিয়ারবেড়ী এলাকার স্বপন ডাক্তারের জলাশয়ে মাছ ধরতে নামে জেলেরা। এসময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। এসময় ওই জাল ছুটাতে গিয়ে দুই জেলে নিহত হন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে বিদ্যুত সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে অপর জেলেরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলে নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102