ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

এ সময় নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল।

এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু আন্দোলনকারীরা সড়কে বিক্ষোভ করতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।

এসময় সেখান থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাফিস আহম্মদ ইকরামকে আটক করে পুলিশ। তার কাছে একটি হাতুড়ি পাওয়া যায়।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইকরাম নামে এক ছাত্রের ব্যাগে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102