লক্ষ্মীপুরের বিএনপির ডাকা সকাল সন্ধ্যায় হরতাল চলছে। সকাল থেকে রাস্তায় গাছের গুড়ি ফেলে ইটেরপুল, জকসিন ও মান্দারীসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে। পরে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন জানান, শহরের গুরুত্বপর্ণ স্থানে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। পাশাপাশি চলছে টহল। রাস্তায় যেন কোন ধরনের সহিংসতা করতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে কঠোর অবস্থায় নেয়া হবে।