ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে সাড়ে ৩ মণ ইলিশ জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৮ বার পঠিত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন মণ (১৪০ কেজি) ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে এ সময় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে ভবানীগঞ্জ বাজারে এ অভিযান চালায় জেলা এবং উপজেলা মৎস্য অফিস। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। এ সময় ইলিশ মাছ কেনা-বেচাও নিষেধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীগঞ্জ বাজারে দু’জন মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রি করছিল। পরে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্ব অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যবসায়ী পালিয়ে যায়। আরেকজন ব্যবসায়ীর কাছে ১৪০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আর জব্দ করা মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102