ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত
লক্ষ্মীপুর

শনিবার (১১ জুন) রাত ১০টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

এর আগে সকালে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার সুমন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাটতে গেলে পূর্ব সম্পর্ক ও বিয়ের প্রলোভনে সহযোগীদের নিয়ে সুমন তাকে অপহরণ করে। পরে সুমন তার এলাকা খুলনার রাজাপুর গ্রামে কিশোরীকে নিয়ে যায়। এরপর থেকে ইচ্ছের বিরুদ্ধে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করে।

এদিকে অপহরণের পর ২৭ মে ছাত্রীর মা র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করে। এতে নোয়াখালীর টিমকে র‍্যাব-৬ খুলনা সহযোগীতা করেছে।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102