ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৮ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক মাদ্রাসায় ১২ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গিয়াস উদ্দিন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফ্রেরুয়ারি) রাতে উপজেলার মারকাজুল উলূম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি জানতে পেরে শুক্রবার (১২ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার কমলনগর থানায় একটি অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গত ১১ ফ্রেরুয়ারি মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ওই শিক্ষক মাদ্রাসার ছাত্রদের আবাসিক হলে গভীর রাতে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি নিয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক তাকে একটি রুমে তালা বন্ধ করে রাখেন। পরের দিন দুপুরের খাবারের সময় শিক্ষার্থী পালিয়ে গিয়ে তার পরিবারকে জানায়। সন্ধ্যায় শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে ওই শিক্ষককে আটক করে পুলিশ।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল চেক আপের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102