ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে ৬ ভুয়া মানবাধিকার কর্মীকে গণধোলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ছয় ভুয়া মানবাধিকার কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ থানার যাদৈয়া নামক এলাকা থেকে একটি হ্যান্ডকাফ ও ৩ টি ছুরিসহ হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফেনী জেলার বাসিন্দা শ্যামলী আক্তার চাঁদনী, আঞ্জুমা আক্তার, মহি উদ্দিন, নুরনবী, বোরহান উদ্দিন ও মেহেদেী হাছান।

জানা যায়, মাইক্রোবাস যোগে মানবাধিকার কর্মী পরিচয়ে ফেনী জেলার বাসিন্দা শ্যামলীর নেতৃত্বে সোমবার (১১ জুলাই) সকালে স্থানীয় চন্দ্রগঞ্জ আসলাম জমাদার বাড়িতে আসেন ১০ থেকে ১২ জনের একটি দল। তারা এসে স্থানীয় ইমরান হোসেনের ঘরে প্রবেশ করে তার বোন ও তার (বোনের) প্রবাসী স্বামী জসীমের সঙ্গে পারিবারিক বিরোধ মীমাংসার প্রস্তাব দেন। এরপর তাদের তাড়িয়ে দিলে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে দুই নারীসহ ৪ যুবক আবারো মাইক্রোবাস যোগে ওই বাড়িতে আসে। এসময় ওই বাড়ির শাহাদাত হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অতর্কিত হামলা (মারধর) চালায়। এসময় আশে পাশের লোকজন এসে ভুয়া মানবাধিকার কর্মীদের গণধোলাই দেন। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছয় জনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102