ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বৃদ্ধাকে (৭০) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সদর উপজেলায় চররমনি মোহন এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি।

ভুক্তভোগীর স্বজনরা জানান, বাড়িতে তার ছেলের বউ নিয়ে থাকেন তিনি। শুক্রবার রাতে বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় মুখোশ পরিহিত প্রতিবেশী কবির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আজ শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শুক্রবার রাতে প্রতিবেশী কবির হোসেন বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে বৃদ্ধা সবাইকে জানালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102