ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঘুচাপের প্রভাবে খুলনায় মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা মহানগরীতে মাঝারি আকারের বৃষ্টি ও মাঝে মধ্যে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল সোয়া ৭টায় দমকা হাওয়া শুরুর পরপরই ভারী বৃষ্টি হয়েছে। সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। শ্রাবণ মাসের আকাশে ভারী মেঘ রয়েছে। ফলে আবারও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।

জানা যায়, শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর শনিবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘন্টায় স্থান ভেদে ১০-১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, লঘুচাপের প্রভাবে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। যেখানে ভারী মেঘমালা থাকছে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। তিনি বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ফলে উপকূলীয় খুলনায় শনিবার সারাদিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে বৃষ্টির কারনে শহরের নিম্নবিত্ত মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনেও কেউ ঘর থেকে বের হতে পারেনি। করোনার লকডাউন উপেক্ষা করেই যারা কাজের সন্ধানে বের হয়েছিলেন তারাও বৃষ্টিতে কাকভেজা হয়ে ঘরে ফিরেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102