ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০ বার পঠিত

রোববার (২৬ ডিসেম্বর) সকালে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটির আবেদন করেন।

আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে বেলা ১১টায় সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী নাজমুল ইসলাম নাসির বলেন, লঞ্চ দুর্ঘটনায় আমার ইউনিয়নের অনেক মানুষ নিহত হয়েছেন। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। মূলত লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আদালতে মামলাটি উপস্থাপনের পর শুনানি শেষে বিচারক সন্তুষ্ট হন এবং সদর থানায় মামলাটি গ্রহণের আদেশ দিয়েছেন। এ মামলার মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় হতাহতরা ন্যায়বিচার পাবেন।

মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি সুস্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দিয়েছেন।

ঢাকা নদী বন্দরে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঘাট থেকে ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই বিকট আওয়াজ করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চের ছাদে থাকা সাইলেন্সার থেকে আগুনের ফুলকি উঠতেও দেখা গেছে। মাঝ নদীতে অন্তত ৪ বার ইঞ্জিন বন্ধ হয়ে যায় অথবা বন্ধ করতে বাধ্য হন চালক।

হাসপাতালে চিকিৎসা নেওয়া এক যাত্রী বলেন, কিছুক্ষণ পর পর জোরে শব্দ হচ্ছিল ইঞ্জিন থেকে, বন্ধ করে রাখাও হয় বেশ কয়েকবার। হঠাৎ দেখি আগুন, নদীতে যেমন তুফান উঠে তেমনি আগুন দেখতে পাই। সমস্ত লঞ্চে চোখের পলক পড়ার মতো সময়ে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও যাত্রীরা জানান, সপ্তাহের শেষ কর্মদিবসের পর বৃহস্পতিবার রাতের লঞ্চ হওয়ায় যাত্রীর চাপ ছিল বেশি। ঢাকা থেকে ছেড়ে আসার পর চাঁদপুর, বরিশালসহ অন্তত ৩ জায়গায় যাত্রী তোলা হয়েছে। এরপরেও লঞ্চ ঝালকাঠির কাছে পৌঁছে গিয়েছিল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই। অস্বাভাবিক ছিল লঞ্চের গতিবেগ।

আরেকযাত্রী বলেন, দুই থেকে তিন বার লঞ্চ বন্ধ হয়ে যায়। দুই পা পুড়ে যাওয়ার পর নদীতে লাফ দিয়েছি।

এক নারী যাত্রী বলেন, লঞ্চটা অনেক দ্রুত চলছিল। কেবিনের কেউ বুঝতেই পারেনি। সামনের গেটগুলো বন্ধ ছিল। যখন ইঞ্জিনটা বিস্ফোরণ হয় তখন কিন্তু তারা পারত লঞ্চটা তীরে আনতে।

নিজেরা প্রাণে বাঁচলেও স্বজন হারানো এসব মানুষ বলছেন, ইঞ্জিন রুমে আগুন পুরোদমে লেগে যাবার পরেও ঘণ্টার বেশি সময় ধরে মাঝ নদীতে চলেছে লঞ্চ। এই সময় চর বা তীরের কাছে কোথাও নোঙর করলে প্রাণে বেঁচে যেতেন যাত্রীদের অনেকেই। লঞ্চের কেউ এগিয়ে আসেননি যাত্রীদের বাঁচাতে।

লঞ্চ কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না জানিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সুজনের সাধারণ সম্পাদক রফিকুল আলম। বলেন, লঞ্চ কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহি করতে হবে। শুধু তদন্ত করলে চলবে না, এর আগেও আমরা বহু দুর্ঘটনার তদন্ত করতে দেখেছি, কাজের কাজ হয়নি।

ঘটনার পর থেকেই লঞ্চের মালিককে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় লঞ্চ চালক ও স্টাফদের দুষছেন সে রাতের মৃত্যুমুখ থেকে ফিরে আসারা। লঞ্চে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102