ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও এক নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জন।

গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে ঝালকাঠির দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হয়। পরে তাতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।

আগুনে দগ্ধ ৮১ যাত্রীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন। ১৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আর ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আলোচিত মর্মান্তিক এই দুর্ঘটনায় একাধিক মামলা হয়েছে। এরই মধ্যে লঞ্চের মালিক, চালক, মাস্টারসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একের অধিক তদন্ত কমিটিও হয়েছে। চটজলদি তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। শোনা যাচ্ছে, লঞ্চটিতে ৪০০ জন যাত্রী ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102