ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরেকজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৯ বার পঠিত
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পুরোনো ছবি

ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় রাসেল শেখ (৩৮) নামে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেলা ১১টার দিকে মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত জানান, রাসেলের শ্বাসনালীসহ ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২জনকে আইসিইতে রাখা হয়েছে। আর সব মিলিয়ে ভর্তি রয়েছে ১২জন।

এর আগে গত বুধবার সন্ধ্যা আইসিইউতে মৃত্যু হয় শাহিনুর খাতুন স্বপ্না (৪০) নামে এক নারীর। আর ঘটনার পরদিন রাতে ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যায় হাবিব খান (৪৫) নামে এক একজন মারা যায়।

এছাড়া ২৯ ডিসেম্বর সন্ধ্যায় তামিম নামে এক শিশু মারা যায়। এই পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে রাসেলসহ মোট চারজন শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে মারা গেল।

রাসেলের ভাই মুন্না শেখ জানায়, তাদের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নোওয়াপাড়া গ্রামে। বাবার নাম মৃত গাফফার শেখ। বর্তমানে সবুজবাগ মাদারটেক চৌরাস্তায় থাকেন। রাসেল বেকারির মালামাল বহনকারী ভ্যানগাড়ি চালাতো।

মুন্না আরও জানায়, রাসেল তার পরিবারের ৯ জন সদস্য নিয়ে বেড়াতে যাচ্ছিলেন বরগুনা সদরে এক আত্মীয়ের বাসায়। লঞ্চে অগ্নিকাণ্ডের পর রাসেলের স্ত্রী পুতুল (৩২) ও রাসেলের শ্যালক কালু (২৮) ও রবিন (১৬) তারা দগ্ধ অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাসেলের শাশুড়ি মনোয়ারা বেগম (৭০), কালুর স্ত্রী রুমা আক্তার (২০) তার মেয়ে অহনা (৫) ঘটনাস্থলে মারা যায়। কিন্তু রাসেলের দুই ছেলে ইমন (৮) ও জীবনের (১২) মরদেহ এখনো পাওয়া যায়নি।

এর আগে গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102