ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে বসা নিয়ে ঝগড়া, যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৫ বার পঠিত

ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি সোনারতরী-৩ লঞ্চের আসনে বসা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে যাত্রী বাবু আহমেদ ও তার সহযোগীরা সুমন গাজী (৩৩) নামে আরেক যাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় চাঁদপুর সরকারি জেনারের হাসপাতেল চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর ঘাটে লঞ্চ থেকে নামলে ঘাটের বরিশাল হোটেলের মোড়ে বাবু ও তার সহযোগীরা সুমনকে ছুরিকাঘাত করেন।

ফার্নিচারের রং মিস্ত্রি সুমন গাজী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের স্বপন গাজীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-মতলব চেঙ্গারচর পৌরসভা এলাকার বাসিন্দা একেএম সাহাবুদ্দিনের ছেলে বাবু আহমেদ ওরফে সুমন (২২), চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদীর হাসান আলীর ছেলে সবুজ প্রধানিয়া (২৩), একই এলাকার খোকন মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২৩), শহরের ট্রাক রোড এলাকার নাছির উদ্দিন মাঝির ছেলে সাজ্জাদ হোসেন আপন (২২) ও রহমতপুর আবাসিক এলাকার বিল্লাল খানের ছেলে সবুজ খান (২১)।

নিহত সুমনের ভাই বড় ভাই শরীফ গাজী বাংলানিউজকে বলেন, আমার ভাই রাতে লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের আসছিল। লঞ্চের আসনে বসা নিয়ে বাবু নামে এক যাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। লঞ্চে থাকা অবস্থায় বাবু তার সহযোগীদের ফোন করে ডেকে ঘাটে আনে। রাত সাড়ে ১১টায় আমার ভাই লঞ্চ থেকে নামলে তারা সাত-আটজন মিলে ছুরি দিয়ে কুপিয়ে সুমনকে গুরুতর আহত করে। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102