ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে ঢুকতে না পেরে দোহাতেই রয়েছেন আজহারী, হাইকোর্টে আপিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

মালয়েশিয়া থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে কাতারের দোহা বিমানবন্দরে আটকে দেয়া হয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। কোনো কারণ না জানিয়ে তার ভিসা বাতিল করে দেয় ব্রিটিশে হোম অফিস।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, মাওলানা আজহারীর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডন হাইকোর্টে আপিল করা হয়েছে। আদালত ব্রিটিশ হোম অফিসকে দুই দিনের মধ্যে কেন আজহারীর ভিসা বাতিল হলো সে ব্যাখ্যা দিতে বলেছেন।

যদিও ছুটির দিনের কারণে মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার আপাতত সুযোগ নেই। অন্যদিকে ব্রিটেনের আয়োজকরা আজহারীর সব অনুষ্ঠান স্থগিত করেছেন। তবে তারা টিকিটের টাকা এখনো ফেরত দেননি। এ পর্যন্ত ১২ হাজার টিকিট বিক্রি হয়েছে।

সব প্রক্রিয়া সম্পন্ন করে লন্ডনে প্রবেশ করতে হলে আজহারীকে অপেক্ষা করতে হবে কাতারে। লন্ডনে যেতে না পেরে আজহারী এখন দোহাতে অবস্থান করছেন।

এদিকে লন্ডন আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক টিভির ফেসবুক পেজে এক ভিডিও ঘোষণাতে বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মাওলানা মিজানুর রহমান আজহারী ভালো আছেন এ সংবাদও তিনি দর্শকদের জানিয়েছেন।

তিনি বলেন, পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেয়া হবে। এক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকিটেই অনুষ্ঠান দেখা যাবে।

তবে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিত করা হয়নি। আইওন টিভি আশা করছে, হোম অফিসের রিপ্রেজেন্টেশনের পরে হয়তো মাওলানা আজহারীর ভিসা বহাল করা হবে।

কাতার বিমানবন্দরেই বাতিল করা হয় মিজানুর রহমান আজহারীর ব্রিটেন যাওয়ার ভিসা। আজহারী মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে রওয়ানা হয়ে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান।

একই দিন সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তাকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। ৯৬ ঘণ্টার জন্য ট্রানজিট ভিজিট ভিসা নিয়ে তিনি এখন কাতারে অবস্থান করছেন।

৩১ অক্টোবর থেকে ব্রিটেনের ৬টি শহরে মাওলানা আজহারীর ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় আইওন টিভির পক্ষ থেকে। এ অনুষ্ঠানে এখন পর্যন্ত ১৫ পাউন্ড থেকে ১০০ পাউন্ডের ১২ হাজার টিকিট বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, মিজানুর রহমান আজহারীকে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তখন থেকেই মালয়েশিয়া তাকে স্বাগত জানিয়ে বসবাসের অনুমতি দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102