ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে বাস ও টিউব ভাড়া বেড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত
UK London Traffic on Westminster Bridge,Image: 623458119, License: Royalty-free, Restrictions: World Rights - Fee Payable Upon reproduction - For queries contact Avalon sales@Avalon.red London +44 20 7421 6000 Los Angeles +1 310 822 0419 Berlin +49 30 76 212 251 Madrid +34 91 533 42 89, Model Release: no, Credit line: Tamboly / Avalon

গ্যাস-বিদ্যুতের দাম লাগামহীনভাবে বেড়েছে। খাদ্যপণ্যের দামও ঊর্ধ্বগামী। লন্ডনের বাসিন্দাদের ওপর এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে যোগ হয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি। মার্চ মাসের শুরু থেকেই লন্ডনের টিউব ও বাস ভাড়া প্রায় পাঁচ শতাংশ।

লন্ডন মেয়র সাদিক খান গত সোমবার এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ওয়েস্টার কার্ড অথবা কন্টাক্টলেস কার্ডে, জোন ওয়ানে, টিউবে, সিঙ্গেল ট্রিপে ভাড়া ১০ পেন্স বেড়ে হবে আড়াই পাউন্ড। আর বাস ভাড়াও ১০ পেন্স বৃদ্ধি পেয়ে হবে আড়াই পাউন্ড ৬৫ পেন্স।

এটি দক্ষিণ লন্ডনের পেখামের বি বাস স্টপ। এই স্টপ সাধারণত নিয়মিত ব্যস্ত থাকে। আগামী মাসে ভাড়া বৃদ্ধি পেলে যাত্রীদেরও খরচ বাড়বে। (সিঙ্ক)

বাসের ভাড়া তুলনামুলকভাবে বেশী বেড়েছে। অথচ টিউবের ভাড়া বেশী হওয়ার কারণে অনেকেই বাস ব্যবহার করেন।

লেবার সমর্থিত মেয়র সাদিক খান বলছেন, ভাড়া যতোটা সম্ভব সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছেন তিনি। কিন্তু আগে এবং ধীরে ধীরে না বাড়িয়ে এই দুঃসময়ে ভাড়া বাড়ানোর সমালোচনা করেছে কনজারভেটিভ পার্টি।

রাজনীতিবিদের তাদের মতো করে বিতর্ক করেন। কিন্তু শেষ তাদের সিদ্ধান্তের প্রভাব পড়ে জনগণের ওপর। মাহমুদ নামের এই রেস্টুরেন্ট ব্যাবসায়ী জানিয়েছেন, তিনি এখন ৬দিনের পরিবর্তে রেস্টুরেন্ট খোলেন ৩দিন।

সোমবার লন্ডন মেয়র টিউব ও বাসের ভাড়া বৃদ্ধির যে ঘোষণা দিয়েছেন, গত এক দশকে এক লাফে এতোটা ভাড়া বাড়েনি। বরিস জনসন লন্ডন মেয়র থাকাকালে ২০১২ সালে প্রায় ৬ শতাংশ ভাড়া বাড়িয়েছিলেন। ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের বাজেটের ঘাটতি মেটাতে সরকারের অনুমোদন নিয়ে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মেয়র সাদিক খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102