ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে মা কে বাঁচাতে গিয়ে জীবন দিলেন এক আইনের ছাত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ইষ্ট লন্ডনের লেইটনে চোরের হাত থেকে মা কে বাঁচাতে গিয়ে জীবন দিলেন ১৮ বছর বয়সী এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গত বুধবার বিকাল ৫টা ২০মিনিটে ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের লিব্রিজ রোড়ে।

জানাযায় একটি ডিজাইনার জ্যাকেট চুরি করতে আসলে বাঁধা হয়ে দাঁড়ান নিহত যুবকের মা। ক্ষিপ্ত হয়ে উক্ত চোর তার মাকে চুরিকাঘাত করতে থাকে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন হোসাইন চৌধুরী।

মাকে বাঁচাতে হোসাইন এগিয়ে এলে চোর তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। এর কিছুক্ষন পর নিজ ঘরের সামনেই মায়ের হাতেই শেষ নি:শ্বাষ ত্যাগ করে আইনের ছাত্র হোসাইন চৌধুরী। মৃত্যুর আগ পর্যন্ত মাকে অভয় দিয়ে যাচ্ছিল হোসাইন। স্থানীয়রা জানিয়েছে তাদের ফ্যামিলি অনলাইনে পোশাক বেচাকেনা করতেন।

ঘটনার পরপরই দ্রুত পুলিশ ও প্যারামেডিকেল টিম আসলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় হোসাইন চৌধুরীর। আহত অবস্থায় তার মা ভাইকে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ বলছে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিহত হোসাইনের চাচা আর চৌধুরী ইভনিং স্ট্র্যার্ন্ডকে জানিয়েছে, ডাকাতের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়েই তার ভাতিজার মৃত্যু হয়েছে। সে সোয়াস ইউনিভার্সিটিতে আইনের ছাত্র ছিলো।
তিনি তাকে গ্রেট বয় হিসেবে উল্লেখ করেন। এদিকে হোসাইনের মায়ের হাতের বেশ কয়েক জায়গায় অস্ত্রোপচার করা হয়েছে।

হোসাইনের বোন আফিয়া আহমদ চৌধুরী টুইটারে লিখেছেন, দেখ ভাই, তোমার নাম এখন দুনিয়ার সব জায়গায় ছড়িয়েছে, তুমি সঠিক ছিলে এবং তুমি এখন ঐখানে স্থায়ী বাসিন্দা হয়েগেছ,

‘আমি তোমাকে ভালবাসি’
তোমার জন্য পুরো কমিউনিটি একত্রিত হয়েছে, আমরা আমাদের ছোট ভাইকে হারিয়েছি, এই ব্যথা কোনভাবেই ভুলার নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102