ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিস্কারের পর যা চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৬ বার পঠিত

বৃটেনের রাজধানী লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত জ জোয়া মিন’কে দূতাবাস থেকে বের করে দেয়া হয়েছে। বুধবার ওই ঘটনার পর বুধবার তিনি দূতাবাস ভবনের বাইরেই রাস্তায় তার গাড়িতে রাত কাটিয়েছেন। এমন আচরণের নিন্দা জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তবে মিয়ানমার যে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়েছে বৃটেন।

ভিয়েনা কনভেনশন অনুসারে রাষ্ট্রদূত যে দেশে কাজ করছিলেন সেদেশকে জানানোর পরই ওই রাষ্ট্রদূতের চাকরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। বৃটেন এই চুক্তি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা এসংক্রান্ত নোটিস পেয়েছে, এবং মিয়ানমার সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে। বিবিসিরি খবরে জানানো হয়েছে, উপ-রাষ্ট্রদূত চিট উইনকে দূতাবাসের প্রধান করা হয়েছে।

তবে নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে বৃটেনকে কিছু জানানো হয়নি।

জ জোয়া মিন বলেন, দূতাবাসে কর্মরত লোকজনকে ভবন ছেড়ে চলে যাওয়ার আদেশ দেয়া হয়েছে। তাকে রাষ্ট্রদূতের পদ থেকেও বহিস্কার করা হয়েছে।

গত ১লা ফেব্র“য়ারি গণতান্ত্রিক শাসকদের উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রথম থেকেই এর সমালোচনা করে আসছিলেন জ জোয়া মিন। জানিয়েছিলেন অং সান সুচির মুক্তিও। বহিস্কার করার বিষয়টিকে জ জোয়া মিন অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন। তিনি বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, নতুন রাষ্ট্রদূতকে যাতে স্বীকৃতি না দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102