ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনে সাংবাদিক গাফফার চৌধুরীর জানাজা আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৩ বার পঠিত
আবদুল গাফফার চৌধুরী

প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর জানাজা আজ। লন্ডনের ব্রিকলেন মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হবে এটি।

গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় আবদুল গাফফার চৌধুরীর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, আগামী সোমবার দেশে আনা হবে তার মরদেহ। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে ঢাকায় দাফন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন্নবী চৌধুরী জানান, গাফফার চৌধুরীর অন্তিম ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই তাকে কবর দেয়া হবে। মরদেহ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সেখানকার আলতাব আলী পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

আবদুল গাফফার চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জে ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৫১ সালে ‘দৈনিক সংবাদ’ প্রকাশ হলে গাফফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন।

কাজের স্বীকৃতিস্বরূপ আবদুল গাফফার চৌধুরী ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার পান। এছাড়া বাংলা একাডেমি পদক, একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদকসহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন।

তাঁর স্মৃতিচারণ করে সাবেক সহকর্মী ও ইত্তেফাকের কর্ণধার আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সাংবাদিকতার অন্যতম এক প্রদীপ নিভে গেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102