ads
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডন থেকে আসা যাত্রীদের হোটেল কোয়ারেন্টাইন আবার ৭ দিন, থাকতে হবে নিজ খরচে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

লন্ডন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় চার দিন বাড়িয়ে ফের সাত দিন করা হয়েছে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যফেরত যাত্রীদের সাতদিন বাধ্যতামূলক সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে হোটেলে থাকার ব্যয়বারও বহন করতে হবে যাত্রীকে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো যাত্রী যদি হোটেলের ব্যয়বার বহন করার সামর্থ না থাকে তাদের জন্য সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।

নোটিশে আরও বলা হয়, হোটেল ও সরকার নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে সাতদিন থাকা অবস্থায় কারো কোভিড টেস্ট করার পর রিপোর্ট নেগেটিভ এলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হব। আর যার টেস্ট রিপোর্ট পজেটিভ আসবে তাকে পাঠানো হবে সরকার নির্ধারিত হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে। এই ক্ষেত্রেও রোগীকেই সম্পূর্ণ ব্যয়বার বহন করতে হবে।

এই প্রক্রিয়া কার্যকর হবে আগামী ২৫ জানুয়ারি থেকে। পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত এই নির্দেশনাই বলবৎ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102