গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে লরকান টাকারের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। তার বিদায়ে ২৬.৩ ওভারে ১২২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ৩১ বলে দুই চারে ২৭ রান করেন হৃদয়।
মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় টাইগাররা। শূন্য রানে ফেরেন লিটন কুমার দাস। দলীয় ১৫ রানে ফেরেন আরেক ওপেনার তামিম ইকবাল। ৫২ রানে ফেরেন সাকিব আল হাসান। ৪৪ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।