ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ললিত মোদির সঙ্গে প্রেম, নীরবতা ভাঙলেন সুস্মিতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিষয়টি এখন বেশ আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছিলেন ললিত মোদি।

এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। হবেই না কেন, ওই পোস্টে মালদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি। এ প্রসঙ্গে সেন পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবা এবং ভাইয়ের প্রতিক্রিয়া পাওয়া গেলেও নীরব ছিলেন সুস্মিতা। অবশেষে মৌনতা ভাঙলেন।

দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি আনন্দে আছি। কোনো বিয়ে নয়, কোনো আংটি নয়। নিঃস্বার্থ ভালোবাসা ঘিরে আছে আমাকে। যথেষ্ট জবাবদিহি দিয়েছি। আবার কাজ আর জীবনে ফিরে এসেছি।’
সম্প্রতি ললিত মোদি এক পোস্টে লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু।’

যদিও প্রথম টুইটে সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের গুঞ্জন জোরদার হয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করেন ললিত মোদি। সেখানে তিনি লেখেন, ‘বিয়ে নয়, আমরা শুধু ডেটিং করছি…

বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তবে নিজের মেয়ের মতো করেই তাদের বড় করেছেন এই তারকা।

সুস্মিতাকে ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102