ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা সেন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৫ বার পঠিত

রোহমান শালের সঙ্গে ব্রেকআপের পর প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন? সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত।

ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের প্রথম চেয়ারম্যান এবং কমিশনার ছিলেন ললিত।

তার পোস্ট নিয়েই হইচই শুরু হয়েছে সুস্মিতার ভক্তদের মাঝে। হবেই না কেন, ওই পোস্টে মালদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও শেয়ার করেন তিনি।
তিনি টুইটারে লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি। ’

যদিও প্রথম টুইটে সুস্মিতা সেনের সঙ্গে বিয়ের গুঞ্জন জোরদার হয়। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ললিত মোদী। সেখানে তিনি লেখেন ‘আমরা শুধু ডেটিং করছি…। ’

বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তবে নিজের মেয়ের মতো করেই তাদের বড় করেছেন এই তারকা।

সুস্মিতাকে ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102