ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাইসেন্স না থাকায় ৩ হোটেলকে দুই লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় তিন হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে চৌমুহনীর কলাপাতা, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলে এ অভিযান চালানো হয়।

ইউএনও মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে অনিয়মের প্রমাণ মিলে। পরে কলাপাতা রেস্টুরেন্টকে এক লাখ, কাশফুল ও বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, তিনিটি হোটেলেই ভেতরে রান্নাঘরের পরিবেশ নোংরা, রেস্তোরাঁর লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। এছাড়া আগের দিনের অবিক্রিত ফ্রাইড চিকেন, মেরিনেট করা মাংস, কাঁচা মাছ-মাংস এবং মসলা ফ্রিজে একসঙ্গে পাওয়া যায়। যা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর মো. হাসানসহ আনসার ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102