ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাকসামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লা; কুমিল্লার লাকসামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছেন।

রোববার গভীর রাতে উপজেলার মুদাফরগুন্জ দ. ইউনিয়নের শ্রীয়াং দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের নাম জয় চন্দ্র দাস (১৮)। সে পেশায় দিনমজুর ছিল। সে ওই গ্রামের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই জয় চন্দ্র দাস তার মায়ের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু অভাবের সংসার হওয়ায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি মা ভোলুরানী দাস। এ কারণে অভিমান করে রোববার রাতে ঘরের পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জয় চন্দ্র। সোমবার সকালে জয় চন্দ্র দাসকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়।

পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আত্মহত্যা করেছে জয় চন্দ্র দাস।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া যুগান্তরকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102