ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

গ্রাফিক্স ডিজাইন ব্যবসার জন্য স্ত্রী মোহতারামা আক্তার কুলসুমের কাছে পনের লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী আসাদ উল্লাহ খাঁন। বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় দুই সন্তানের জননী কুলসুমকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামে।

জানা গেছে, ২০০৬ সালে পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের ওহাব খাঁনের ছেলে আসাদ উল্লাহ খাঁনের সঙ্গে ঘোপখালী গ্রামের মোক্তার আলী কন্যার মোহতারামা আক্তার কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে স্বামী আসাদ উল্লাহ যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। ওই দম্পতির দুইটি সন্তান রয়েছে। সন্তানের মুখের দিয়ে তাকিয়ে কুলসুম নীরবে স্বামীর নির্যাতন সহ্য করে আসছেন।

গত ১৬ বছরে স্ত্রী কুলসুম বাবার বাড়ি থেকে তাকে ৮ লাখ টাকা যৌতুক এনে দিয়েছেন এমন দাবি স্ত্রী কুলসুমের। গ্রাফিক্স ডিজাইনের ব্যবসার কথা বলে গত জুন মাসে স্ত্রী কুলসুমকে তার বাবার বাড়ি থেকে পনের লাখ টাকা যৌতুক এনে দিতে বলে স্বামী আসাদ উল্লাহ। কিন্তু কুলসুম এ টাকা এনে দিতে অস্বীকার করেন।

এ নিয়ে বেশ কয়েক দফায় তার স্বামী কুলসুমকে মারধর করে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আসাদ উল্লাহ স্ত্রী কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু স্ত্রী এতো টাকা এনে দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, স্বামী আসাদ উল্লাহ গত আট বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। ওই বিয়ের খবর এতো বছর গোপন ছিল। গত দুই মাস আগে দ্বিতীয় বিয়ের খবর ফাঁস হয়। এরপর থেকে তার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে জানান কুলসুম।

কুলসুমের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে তালহা মনি বলেন, বাবা টাকার জন্য মাকে প্রায়ই মারধর করে।

নারী ইউপি সদস্য মোসা. সুমী আক্তার বলেন, কুলসুমকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যতদূর জেনেছি স্বামী আসাদুজ্জামান ব্যবসা করতে কুলসুমের বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে বলে। ওই টাকা না দেওয়ায় নির্যাতন করেছে।

স্বামী আসাদ উল্লাহ খাঁন যৌতুক দাবীর কথা অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় রাগের বশবর্তী হয়ে মারধর করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সুমন বিশ্বাস বলেন, ওই নারীকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102