ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাভজনক হতে পারে ক্যাপসিকাম চাষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে এখনো তেমন প্রচলিত না হলেও অনেক সৌখিন চাষি ও বেকার যুবক তাদের মাঠে শুরু করেছে ক্যাপসিকাম সবজির চাষ।

বিশ্বে টমেটোর পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি হিসাবে এই মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম জনপ্রিয়। এটি খাবারের সঙ্গে সালাদ বা অন্যান্যভাবে খাওয়া হয়। অভিজাত হোটেল ও বিভিন্ন বড় বড় মার্কেটে বিক্রি হচ্ছে এই সবজি। মিষ্টি মরিচ হিসাবে খ্যাত এ সবজি বিদেশি জাতের। প্রচুর পরিমাণে ভিটামিন ’সি’ সমৃদ্ধ সবজি এই ক্যাপসিকাম। এই সবজির চাষ ছড়িয়ে দিতে পারলে বিদেশে রপ্তানির সম্ভাবনাও প্রচুর বলে জানান কৃষি কর্মকর্তারা।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রথমবারের মতো চাষ শুরু হয়েছে এই ক্যাপসিকাম সবজির। পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে ৪০ শতাংশ জমিতে দোল খাচ্ছে দৃষ্টিনন্দন ক্যাপসিকাম। চারা লাগানো হয়েছে ৫ হাজার। পরিপাটি ক্যাপসিকাম ক্ষেতের চারিদিকে বেষ্টনী। রয়েছে সেচ ব্যবস্থা ও পাহারাদার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃ-বিজ্ঞানে পাশ করা ছাত্র নেওয়াজ শরীফ উপজেলায় প্রথম মিষ্টি মরিচ চাষ করছেন। তিনি জানান, ৪০ শতক জমিতে সবজি ওঠার আগ পর্যন্ত তার খরচ হচ্ছে ৮০ হাজার টাকা। তার জমি থেকে ৫ টন ফল তোলার লক্ষমাত্রা রয়েছে। যার স্বাভাবিক বাজার মূল্য হিসাবে বিক্রি হলেও কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার টাকার এই সবজি বিক্রি করতে পারবেন।

নেওয়াজ শরীফ আরো জানান, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তাইওয়ান জাতের এই সবজি বেঁলে-দোয়াশ মাটিতে চাষের জন্য উপযোগী, ৪ মাস পরেই তা উত্তোলন করা যায়। ফেব্রুয়ারি-মার্চের শুরুতেই সবুজ ক্যাপসিকাম তোলার উপযোগী হবে।

শৈলকুপা কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা মসলেহ উদ্দিন তুহিন বিজ্ঞান ভিত্তিক এই উন্নত প্রজাতির চাষ ও কৃষি খামার গড়ে তুলতে পরামর্শ ও সহযোগিতা করছেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকরাম হোসেন জানান, আগে থেকে তৈরি করে রাখা বীজতলায় ১০ সে.মি. দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। ৭-১০ দিন পর চারা ৩-৪ পাতা হলে মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করতে হয়। প্রচুর পরিমাণে ভিটামিন ’সি’ সমৃদ্ধ মিষ্টি মরিচ খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা যেতে পারে। এই সবজির চাষও লাভজনক। পাঠানপাড়া গ্রামের শিক্ষিত বেকার যুবক নেওয়াজ শরিফের ক্ষেতটি নিয়মিত দেখভাল করা হয় বলে তিনি জানান। এখান থেকে দেখে বহু যুবক এই চাষ সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

#ডিবিসি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102