ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নাটোরের লালপুরে গলায়  ওড়না পেঁচিয়ে মাবিয়া বেগম (৫১) নামের এক  গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মমিনপুর গ্রামের আফজালের স্ত্রী।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে  উপজেলার  বিলমাড়ীয়া ইউনিয়নের মমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে সকলের অগোচরে মাবিয়া বেগম তার নিজ  শোবার ঘরের দরজা বন্ধ  করে  আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পুলিশকে খবর দিলে রাতেই মরদেহ উদ্ধার করে লালপুর থানায় নিয়ে যায় তারা।এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।  পরে সকালে ময়নাতদন্তের মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102