ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন কবির (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত এনজিও কর্মী শাহীন কবির বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাহীন কবির ব্র্যাক এনজিও’র কর্মী ছিলেন। চাকরি জনিত কারণে তিনি আজ রোববার সকালে ঈশ্বরদী থেকে রাজশাহীর পবায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ লালপুর সড়কে ইঞ্জিনচালিত নসিমনের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102