ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল নিশ্চিত করে বলেন, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে হাইকমিশনের এনওসি বা অনুমতি নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত ছয়দিন বন্ধ থাকবে। আগামী ১৮ মে বুড়িমারী স্থলবন্দর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ি বুড়িমারী স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ইমিগ্রেশন বন্ধের কোন নির্দেশনা না থাকলে সকাল ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত হাইকমিশনের অনুমতি বা এনওসি নিয়ে পাসপোট যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ‘ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তাানি না করলে বন্দরের কার্যকম বন্ধ হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102