ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটের সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত
নিহত একজনের বাড়িতে স্থানীয়দের ভিড়

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন। বুধবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন– বড়খাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দোলাপাড়া এলাকার ভ্যানচালক হাফিজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন সাদিক(২১) এবং একই ইউনিয়নের পূর্বফকিরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু।

আহতরা হয়েছেন– পূর্ব ফকিরপাড়া এলাকার আব্দুল কাসিমের ছেলে আব্দুল গনি(৩৫) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম(৪০)।

বড়খাতা ইউনিয়নের সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে ১৫-১৬ জন চোরাকারবারি ভারতীয় গরু পাচারকারী চক্রের সহযোগিতায় গরু আনতে সীমান্তে যায়। সে সময় ভারতীয় রানীনগর ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের টহল দলের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। বিজিবির সদস্যরাসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

জানা গেছে, গরু গরু আনতে যাওয়া দলের অপর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ে আসেন। নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে আছে। আহতদের রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত সাব্বির হোসেন সাদিকের চাচা বলেন, ‘এ বছর সাদিক বড়খাতা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাস করেছে। তার আর কলেজে পড়াশোনা করা হলো না। আমরা এই হত্যার বিচার চাই। এই গুলি বন্ধ চাই।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাপানী ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া কোম্পানি কমান্ডারও ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102