ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে ট্রাকচাপায় এসআইসহ দুই পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় সোমবার (১৮ জানুয়ারি) বেলা তিনটায় ট্রাকচাপায় এক এসআই সহ ২ পুলিশ সদস্য নিহত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য হাতিবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিল।

পুলিশ জানান, হাতিবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেল যোগে বড়খাতা থেকে হাতিবান্ধা থানায় ফিরছিলেন। খানের বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পণ্যবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশের এই দু্ই সদস্য নিহত হন। খবর পেয়ে হাতিবান্ধা থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাতিবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102