ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুর বাবা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতল পুলিশ বক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা খাতুন ও তার দুই বছরের ছেলে রাইয়ান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে সন্ধ্যায় কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। তারা কাকিনা চাপারতল পুলিশ বক্স এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লালমনিরহাটগামী পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী মনির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102