ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে তিন বন্ধু মিলে বাইকে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

লালমনিরহাট; লালমনিরহাটের হাতীবান্ধায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হযরত আলী (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের দিঘিরটহাট এলাকায় এ ঘটনা ঘটে।

হযরত আলী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সরকারি আলিমুদিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত আলীসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে হাতীবান্ধা শহরে আসার পথে দিঘিরটহাট এলাকায় একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা হযরত আলী ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থন্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102