ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে দিনদুপুরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

লালমনিরহাটে তিস্তা সেতুর টোল প্লাজা সংলগ্ন একটি গুদামে দিনদুপুরে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজারহাট ঘড়িয়ালডাংগা এলাকার আতিকুল ইসলাম ও নির্মল চন্দ্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেতু দেখানোর নামে ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় আতিক ও তার প্রতিবেশী নির্মল। বিকেলে সেতু দেখিয়ে সেখানকার টোল প্লাজা এলাকার একটি গুদামে নিয়ে তাকে ধর্ষণ করে দুইজন। ওই কিশোরী কোনোরকমে পালিয়ে টোল প্লাজায় টহলে থাকা পুলিশ সদস্যদের কাছে গিয়ে পুরো ঘটনা জানায়। পরে পুলিশ গিয়ে আতিক ও নির্মলকে আটক করে।

লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহ আলম জানান, ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আটক দুই ধর্ষক পুলিশের হেফাজতে রয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান জানান, ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102