ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

লালমনিরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (১৫) নামে এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত ৯টায় সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। এর আগে, সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিয়া বাজারে মুদির দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (১৫) খুনিয়াগাছ ইউনিয়নের মিয়া বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় খুনিয়াগাছ দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় মিয়া বাজারে এক মুদির দোকানের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। এরপর স্থানীয়রা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনের উপস্থিতিতে হাসাপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে সদর থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না পাওয়ায় লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102