ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৭ বার পঠিত

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এর আগে বুধবার রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এবং ধানমন্ডি সোবাহানবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রংপুর কোতোয়ালি থানার ১২ নম্বর মামলা ও হাতীবান্ধা থানার ৩১ নম্বর মামলাসহ তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে গোপনে নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

অপর আসামি তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডি মূলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সোহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102