ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের ৯১৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম ওই এলাকার দুলালি গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর পিলার এলাকায় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নুরুল ইসলামসহ ৪/৫ জন রাখাল। পরে গরু নিয়ে ফেরার পথে ভারতের একশত গজ অভ্যন্তরে কোচবিহারের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে সঙ্গীয়রা তার মরদেহ নিয়ে দেশে ফিরেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে নিহত নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102