ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২২ জুন) উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই স্কুলছাত্রীর সহপাঠীরা বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে নিয়ে বাল্যবিয়ে বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।

ইউএনও আরও জানান, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার টাকা ও বর পক্ষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, মর্মে মুচলেকা দেন তার পরিবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102