ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাল বেনারসিতে মাহিকে বরণ করে নিলেন হিন্দু ধর্মাবলম্বীরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

সিনেমার নায়িকা মাহিয়া মাহি বাড়ির উঠানে। হঠাৎ তাকে এমনভাবে পেয়ে নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না বালিয়াঘাটি কুমারপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় উলুধ্বনি দিয়ে লাল বেনারসি শাড়িতে জড়িয়ে বরণ করে নেন মাহিকে। সঙ্গে মাহির স্বামী রকিব সরকারকে ধুতি জড়িয়ে বরণ করেন নেন তারা। এর আগে তাদের গলায় ও হাতে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটি কুমারপাড়ায় এমন ঘটনা ঘটেছে। মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দুদের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তার স্বামী রকিব।

এ সময় ভোট চাইতে গিয়ে মাহি বলেন, আমি আপনাদের মেয়ে মাহিয়া মাহি। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। একই সঙ্গে তিনি তাদের আশীর্বাদ চান।

এর আগে সকাল গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন মাহিয়া মাহি। নেচে-গেয়ে তাদের সঙ্গে উৎসবে শামিল হন তিনি।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনায় এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন মাহিয়া মাহি। যদিও এই আসনটিতে টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102