ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাশবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় ফেরি ঘাটের হাজারো মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাড়ি নেই, পথে পথে বসানো চেকপোস্ট, মোতায়েন আইন-শৃঙ্খলা বাহিনী আর চলছে না ফেরি। এত সব জেনেও হাজারো মানুষের শিমুলিয়া ঘাটে আসা আটকানো সম্ভব হচ্ছে না।

মাস্ক কিংবা কোনো সামাজিক দূরত্ব নেই, নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। এত ঝুকির মধ্যেও বাড়ি যেন যেতেই হবে। হাজারো মানুষের অপেক্ষা লাশবাহী অ্যাম্বুলেন্সের। সেটা এলেই কেবল ফেরি মিলবে। অবশেষে অনেকের ভাগ্যে মিলেছেও। ঠায় ধারণের জায়গা না থাকলেও তারাই ফেরিতে উঠতে পারছেন যারা যেকোনো মূল্যে শিমুলিয়া পৌছাতে পেরেছেন। শুধু ঢাকা থেকে মানুষ যাচ্ছে এমন নয়। কাঠালবাড়ি থেকেও মানুষ বোঝাই করে ফেরি আসছে।

এ বিষয়ে শিমুলিয়া ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি’র এজিএম শফিকুল ইসলাম বলেন, লাশবাহী গাড়ি যাওয়ার জন্য যখন আমরা ফেরি যেতে দেই তখন লাশবাহী গাড়ি উঠার আগেই মানুষ লাফিয়ে লাফিয়ে উঠছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি তবুও মানুষকে আটকানো যাচ্ছে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বাড়ি যাওয়ার আনন্দের ভিড়ে হারিয়ে গেছে করোনা নিয়ে ভাবনা। ফেরিতে উঠা মানুষগুলোর খুশি হার মানিয়েছে করোনার ঝুঁকিকে। তবে এটি ভাবনার বিষয়। এর ফলাফল হতে পারে অত্যন্ত ভয়ানক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102