ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারালো বার্সেলোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন।

ওসাসুনার মাঠে প্রথমার্ধের ৩০ মিনিটে মেসির ক্রস থেকে পাওয়া বল জোরালো শটে জালে জড়িয়ে দলকে লিড এনে দেন লেফটব্যাক জর্দি আলবা। দ্বিতীয়ার্ধে সুযোগ আসে স্বাগতিকদেরও, কিন্তু রুবেন গার্সিয়ার ক্রস থেকে পাওয়া বল ডাইভিং হেডে জালে জড়াতে ব্যর্থ ওসাসুনা ফরোয়ার্ড ক্যালেরি। তবে খানিক বাদে আবারও মেসির অ্যাসিস্টে বার্সার জার্সি গায়ে নিজের প্রথম গোল করেন ইলাইশ মরিবা।

বাকি সময়ে গোল পায়নি কেউই তাই ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ জয়ে ২৭ ম্যাচের ১৭টি জিতে ৫৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরে নিজেদের স্থান ধরে রাখলো রোনাল্ড কোম্যানের দল।

অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। হাফটাইমের আগে লিড ডাবল করেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে ৩-০ গোলের জয় এনে দেন এমবাপ্পে। এ জয়ে শীর্ষে থাকা লিলের সাথে ব্যবধান কমালো পিএসজি। ২৮ ম্যাচে ১৯ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে লিওকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে পচেত্তিনোর দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102