ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিচুবাগানে স্কুলছাত্রীকে রাতভর গণধর্ষণ, ৩ আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

হিলির ঘোড়াঘাটে এক স্কুলছাত্রীকে লিচুবাগানে আটকে রাতভর গণধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা থানায় মামলা করলে সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ধর্ষণের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

গ্রেফতারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার বাউপুকুর মৃত লাল মিয়ার ছেলে ছদ্মবেশী প্রেমিক লাবু মিয়া (২৮), একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজমিস্ত্রি আশরাফুল ইসলাম (৩৫) এবং পৌর এলাকার বাউপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি ওমর ফারুক (২১)।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের মৃত চুরকা হাসদার ছেলে রাজুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দুজনের মধ্যে মোবাইলে কথা বলার বিষয়টি জেনে কৌশলে মেয়ের ফোন নম্বরটি সংগ্রহ করে লাবু নামে এক যুবক। পরে তিনি রাজু পরিচয়ে মেয়েটির সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে গত ৩০ জানুয়ারি রাত ৩টার দিকে স্কুলছাত্রীর বাড়ির পাশে আব্দুর রহমানের লিচুবাগানে তাকে দেখা করতে ডাকা হয়।

বাগানে গিয়ে সে প্রেমিক রাজুর পরিবর্তে অন্য এক যুবককে দেখে চিৎকার করে এবং দৌড়ে বাড়িতে পালানোর চেষ্টা করলে লাবুর সঙ্গে বাগানে আগে থেকেই অবস্থান নেওয়া দুই সহযোগী ওমর ফারুক এবং আশরাফুল (১৭) আটকে মুখ চেপে ধরে। পরে লিচুর বাগানেই পালাক্রমে ওই তিনজন মেয়েটিকে গণধর্ষণ করে বাগানে ফেলে রেখে চলে যায়।

নির্যাতিতার মা জানান, সকালে ঘুম থেকে ওঠে ঘরে মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের লিচুবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে মেয়ের মুখে পুরো ঘটনা শুনে সে মেয়েকে নিয়ে থানায় যায় এবং মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গত ৩১ জানুয়ারি রাতে ভিকটিমকে নিয়ে তার মা থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে মামলা দায়েরপূর্বক সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ভিকটিমকের ডিএনএ টেস্ট করানোর জন্য দিনাজপুর মেডিকেলে নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102