ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিটনের ফিফটি, দুইশ পেরোলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

ফলোঅনে পড়া বাংলাদেশ দল রয়েছে ইনিংস ব্যবেধানে হারের শঙ্কায়। এর মাঝে সুখবর লিটন দাসের ফিফটি। আর তাতে দুইশর ঘর পার করে বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৩ রান।

নিজেদের প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ দলকে ফলো-অনে ফেলে নিউজিল্যান্ড। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী শুরু করেন দুই ওপেনার সাদমান ও নাঈম। নিউ জিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির প্রথম স্পেল কোনো বিপদ ছাড়াই ভালোভাবে কাটিয়ে দেন তারা।

কিন্তু ১৪তম ওভারে পেসার জেমিনসনের লেগ স্টাম্পের ওপরের বল। চাইলেই বলটা ছেড়ে দিতে পারতেন সাদমান ইসলাম। কিন্তু আলগা এক শট উইকেটের পেছনে টম ব্লান্ডেল দারুণ এক ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি ওপেনারকে। আউট হওয়ার আগে করেন ২১ রান।

দ্বিতীয় উইকেটে নাঈমকে সঙ্গে নিয়ে ইতিবাচক ব্যাট করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। এ সময় দুজন মিলে গড়েন ৪৪ রানের জুটি। লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। ৩৬ বল খেলেন করেন ২৯ রান। আর ৯৮ বল খেলে ব্যক্তিগত ২৪ রানে সাউদির করা বলে লাথামের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার নাঈম শেখ। আর কট বিহাইন্ড হওয়ার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৭ রান। আগের ইনিংসের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ান ইয়াসির রাব্বি করেন মাত্র ২ রান।

এদিকে ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার ক্ষুদ্র প্রয়ান চালাচ্ছেন লিটন-সোহান। দুজন মিলে তুলেছেন অপ্রতিরোধ্য ৮৯ রানের জুটি। এখন ৬৪ রানে লিটন এবং ২৯ রানে সোহান ব্যাট করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102