ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিটন-সৌম্যের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ চট্টগ্রামের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গুরুত্বপূর্ণ দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম।

রাজশাহীর জন্য আজকের ম্যাচ বাঁচা-মরার লড়াই। আর টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত মিঠুনের চট্টগ্রাম।

নিজেদের সবশেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখন চট্টগ্রামের দখলে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী।

আর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের দুর্দান্ত ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

আজ লিটন দাস ৪৩ বলে ৫ বাউন্ডারি ও একটি ছক্কার মারে ৫৫ রান করে রেজাউর রহমানের বলে বোল্ড হয়ে যান তিনি।

আগের ম্যাচগুলোর মতোই ধারাবাহিক রয়েছে সৌম্যের ব্যাট। আজ ৪৩ বলে ৬৩ রান করেছেন এই ওপেনার। এতে ৩টি বাউন্ডারি ও ৪টি ছয়ের মার ছিল। আনিসুর রহমান ইমনের বলে আউট হলে ৬৩ রানে ইনিংস শেষ হয় সৌম্যের।

অধিনায়ক মিঠুন রানের খাতা খুলতেই সাজঘরে ফেরেন। ৩ বলে ২ রান করেই ইমনের বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

অধিনায়কের দ্রুত চলে যাওয়ার পর দলের হাল ধরেন সামসুর রহমান। ১৮ বলে ৩০ রানের একটি কেমিও ইনিংস খেলেছেন তিনি।

শেষদিকে জিয়াউর রহমান ৭ বলে ১০ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট খুঁইয়ে ১৭৫ রান জমা করে চট্টগ্রাম।

আজ চট্টগ্রামের বিপক্ষে ৭ জন বোলার ব্যবহার করেছেন নাজমুল হোসেন শান্ত।

এদের মধ্যে সবচেয়ে সফল বোলার আনিসুল ইসলাম ইমন। ৩.৩ ওভার বল করে ২টি উইকেট শিকার করেছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন রেজাউর রহমান রেজা ও সাইফউদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102