ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিডসের জালে অর্ধডজন গোল দিলো ম্যানইউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

পুরনো শত্রুতাটা আবারও উস্কে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে ৬-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। জোড়া গোল করেছেন ম্যাকটোমিনে আর ব্রুনো ফার্নান্দেস। জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো সোলশায়ার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে দেখা ১৬ বছর পর। বদলেছে মাঠের সৈনিক আর সেনাধ্যক্ষও। তবে ধূসর ছাইয়ের নিচে পুরনো দুশমনিটা এখনও গনগনে। থিয়েটার অব ড্রিমসে লিডসের জালে তিন মিনিটে দুই গোল যেন তার জলজ্যান্ত প্রমাণ। যার প্রথমটা এসেছে ম্যাচের ৬৭ সেকেন্ডে। ফার্নান্দেসের পাসটা ডি-বক্সের ডানপ্রান্তে পেয়েছিলেন স্কট ম্যাকটমিনে। ডান পায়ের মাটি কামড়ানো শটের জবাব দেয়ার সাধ্য ছিল কার!

পরের মিনিটে তো ইতিহাসে নিজের নামটা খোদাই করে নিলেন স্কট। ইপিএলে সবচেয়ে কম সময়ে জোড়া পূরণের রেকর্ড করলেন এই স্কটিশ। অ্যাসিস্টে দলের বড় নাম মার্শিয়াল।

যারা ভাবছেন ম্যাচটা ম্যাড়মেড়ে হতে যাচ্ছে, তাদের জন্য সমবেদনা। ম্যাচ জুড়ে গোল মুখে ইউনাইটেডের ২৬ শটের বিপরীতে ১৭ বার গোলা ছুড়েছে লিডস। পরিসংখ্যানটাই জানান দেয় একপেশে ছিলোনা ওল্ড ট্রাফোর্ডের রাতটা। পাতাটা উলটে রেখে, আবারও খেলায় ফেরা যাক।

ম্যাচের ১৯ মিনিটে ব্যামফোর্ড অফসাইডে না থাকলে লড়াইটা আরও জমতে পারতো। পরের মিনিটে সে সম্ভাবনা আরও দমিয়ে দেন ফার্নান্দেস। মার্শিয়ালের শট আটকে গেলেও জালের ঠিকানায় পৌঁছোতে ভুল করেনি এই পর্তুগিজের শট।

বিরতিতে যাওয়ার আগে ৩৭ মিনিটে হালিটা পূরণ করেন লিন্ডেলভ। এবারও নেপথ্যের কারিগর মার্শিয়াল। তবে স্কোর লাইনে লিডসকে আত্মবিশ্বাসের খরকুটো এনে দেন কোম্যান কুপার। যদিও টপফ্লাইটে ৪৮২ ম্যাচে প্রথমবারের মতো চার গোল হজম করে বিরতিতে যেতে হয়েছে পিককদের।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া লিডস ইউনাইটেড। ৫০ মিনিটে রাফিনিয়ার নেওয়া শটটা দূর্বার। তবে দুর্ভেদ্য ডে হিয়া আরও দুর্দান্ত। গোলবারর নিচে ঠিক উলটো চিত্র দ্য হোয়াইটসের। ৬৬ মিনিটে জেমসের গোলটা অন্তত তাই বলে। গোলরক্ষকের দুই পায়ের ফাঁক ব্যবধান বাড়ে আরও একবার।

৭০ মিনিটে স্পট-কিক থেকে ফার্নান্দেসের জোড়া পূরণ। তবে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটা হেরে যাওয়া দলের। ৭৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডালাসের গতিময় বাঁকানো শট। গোলরক্ষকের ধরা ছোঁয়ার বাইরে। যদিও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

কাভানি আর জেমসের শটগুলোকে রুখে না দিলে হয়তো ব্যবধান আরও বাড়ত। অবশ্য পুরনো শত্রুদের ৬-২ গোলের হারানোটাই বা কম কি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102