ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিফটের কাজ করতে গিয়ে নিভে গেল ২ শ্রমিকের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুর মহানগরের নলজানি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব হাসান ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম মিয়া। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটতলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102