ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লেখক মুশতাকের ব্যবহৃত মোবাইল-সিপিইউ চেয়ে আদালতে স্ত্রীর আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণকারী লেখক মুশতাক আহমেদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিপিইউ চেয়ে আবেদন করা হয়েছে। আজ ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালতে মুশতাকের স্ত্রী লিপা আক্তার এ আবেদন করেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১০ দিনের মধ্যে মালিকানা যাচাই পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আবেদনে মুশতাকের স্ত্রী বলেন, ‘মুশতাক মারা যাওয়ায় মামলা চলার সুযোগ নেই। তাঁর মালিকানাধীন একটি রেডমি-৫ (Redmi-5) মোবাইল ও একটি অ্যাপেল (Apple) এর সিপিইউ জব্দকৃত আলামত মামলার আলামত হিসেবে ব্যবহৃত হবে না। সেহেতু জব্দ আলামতসমূহ আমার জিম্মায় প্রদান করা একান্ত আবশ্যক।’

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুশতাকের মৃত্যুর প্রতিবেদন দাখিল করেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারের পর ১০ মাস ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। সেখান বন্দি অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা যান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102